২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বানেশ্বরে সাবেক চেয়ারম্যানের কবর জিয়ারতে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মন্ডল

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুস সোবহান সরকারের কবর জিয়ারত করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বানেশ্বর এলাকায় অবস্থিত পারিবারিক কবরস্থানে তিনি হঠাৎ উপস্থিত হয়ে মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুনঃ   তানোরে ফসলি জমির মাটি কেটে বহন ও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

কবর জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল সরকার, রুপস সরকার, সাবেক মেম্বার আব্দুল আজিজ, খুটিপাড়া ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বয়েন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও প্রার্থীকে সঙ্গে দিয়ে কবর জিয়ারতে অংশ নেন।

প্রসঙ্গত, মরহুম আব্দুস সোবহান সরকার ছিলেন বানেশ্বর ইউনিয়নের একজন জনপ্রিয় ও সৎ চেয়ারম্যান হিসেবে পরিচিত। মরহুম আব্দুস সোবহান সরকার দীর্ঘদিন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পুঠিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

তাঁর অবদানের কথা স্মরণ করে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “তিনি ছিলেন এলাকার উন্নয়নের এক নিবেদিত প্রাণ সৈনিক। তাঁর অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST