৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় ফেন্সিডিলসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় আলাইপুর সীমান্ত এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি লিটন আলী (৪৫) কে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী,সিপিএসসির অপারেশন দল। গ্রেপ্তার লিটন আলী চারঘাট উপজেলার রাওথা (পালপাড়া) গ্রামর মৃত রুহুল আমিনের ছেলে। রোববার তাকে গ্রেপ্তার করা হয়। ফেন্সিডিলগুলো প্লাস্টিকের বস্তার ভিতর নিয়ে আলাইপুর গ্রামের নাদেরা সাকো (ব্রীজ)’র উপর বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছিল। এমতাবস্থায় র‌্যাব-৫, সিপিএসসির আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০৪ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করাহয়। এ সময় তার কাছে ০১টি মোবাইল,০২ টি সীম জব্দ করে র‌্যাব-৫।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,ধৃত আসামী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। সে পেশায় রিক্সাচালক। যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল। তার বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। ইতিপূর্বেও ফেনসিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে সম্রাট লিটন আলী।
রোববার (৩০ জুন) বিকেল পৌণে ৬টায় মুঠোফোনে কথা হলে বাঘা থানার ডিউটি অফিসার জানান,র‌্যাবের পরিদর্শক ফারুকুল ইসলাম বাদি হয়ে এ বিষয়ে মামলা রুজু করেছেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। তবে বিষয়টি নিশ্চিত করলেও কর্তব্যরত ডিউটি অফিসার তার নাম বলতে রাজি হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

২

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

৩

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

৪

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৬

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৭

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৮

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৯

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১১

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১২

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১৩

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৫

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৭

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৮

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৯

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

২০

Design & Developed by: BD IT HOST