৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় শিশুকে বলাৎকারের চেষ্টা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

শিশুকে বলাৎকারের চেষ্টায় আটক ইমরান হোসেন।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় আবারও এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনির পর অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার রামরামা খরাদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রামরামা খরাদীপাড়া গ্রামের আব্দুস সালাম (৭০) এর বাড়িতে ভাড়া থাকতেন ইমরান হোসেন আলভি (১৭)। তার পিতা গোলাম মোস্তফা। তার বাড়ি বাগমারা উপজেলার সাজুড়িয়া দত্তপাড়া গ্রাম। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করেন।

আরও পড়ুনঃ   ধান-চাল সংগ্রহের মাধ্যমে খাদ্যনিরাপত্তা গড়ে তোলা হচ্ছে: খাদ্য উপদেষ্টা

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে ইমরান হোসেন কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ   কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

এ বিষয়ে বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

২

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৩

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৪

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৫

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৬

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৭

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৮

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৯

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১০

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১১

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৩

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৪

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৫

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৬

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST