৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় পলিথিন পরিহার ও পাটজাত মোড়ক ব্যবহারে লিফলেট বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার, বাগমারা : “পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ উপলক্ষে ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন চালের আড়ত, পেঁয়াজ ও রসুনের আড়তে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

অভিযানে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী চারটি দোকানের মালিককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগমারা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

আরও পড়ুনঃ   নাটোরে নদী দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত-৩ ৫টি মোটরসাইকেল ভাঙচুর

এ সময় উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক নাদিম আক্তার।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বাগমারা থানার পুলিশ সদস্যরা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা জানান, পরিবেশ সুরক্ষা ও পাটশিল্পকে উৎসাহিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

২

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৩

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৪

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৫

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৭

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৮

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৯

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৩

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৪

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৫

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৭

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৮

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৯

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

২০

Design & Developed by: BD IT HOST