৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় কলাবাগান থেকে জবাই করা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় পাকা রাস্তার পাশের একটি কলাবাগান থেকে মাহবুবুর রহমান (৪২) নামের এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে বাগমারা থানাধীন হাট গাঙ্গোপাড়া ও ভবানীগঞ্জগামী সড়কের রামপুর গ্রামের একটি কলাবাগানের ভেতর ইটের খামালের পশ্চিম পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত মাহবুবুর রহমান হাট মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং পেশায় কৃষিকাজ করতেন। ঘটনাস্থলটি রামপুর গ্রামের মোখলেসুর রহমানের মালিকানাধীন কলাবাগানের ভেতর।

স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে খবর দিলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন।

আরও পড়ুনঃ   শাহমখদুম থানায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে মাহবুবুর রহমান হাট মাধনগরের ঢাকের মোড় থেকে মচমইল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না হওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। শুক্রবার সকালে রামপুর গ্রামে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ   রাত পোহালেই তানোরে শুরু হচ্ছে ভোট গ্রহণ

পুলিশ জানায়, নিহতের ঘাড়ের পেছনের অংশে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একজোড়া স্যান্ডেল ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। নিহতের দুটি মোবাইল নম্বর সচল অবস্থায় ছিল বলেও জানায় পুলিশ।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST