২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় আ’লীগ নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় লীজকৃত পুকুর থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগমারা থানায় শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাসহ ৫ জনের নাম উল্লেখ করে (২৮জানুয়ারী) মঙ্গলবার অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পুকুর লীজ গ্রহিতা আমিনুল ইসলাম।
প্রায় ৯ মাস আগে সহকারি কমিশনার (ভূমি) দপ্তর থেকে চাঁইপাড়া গ্রামের একটি সরকারি পুকুর লীজ গ্রহণ করে। লীজ নেয়ার পর থেকে মাছের চাষ করে আসছেন আমিনুল ইসলাম। সেই পুকুরে জোরপূর্বক অনুগতদের নিয়ে মাছ লুট করে নিয়ে যায় শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা। মাছ লুটের ঘটনায় মকবুল হোসেন মৃধা সহ জাকির হোসেন, নাজমুল হক, রফিক আলী এবং আজাদ আলী সহ ৭/৮ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে উক্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি কোন পুকুরের মাছ মারিনি। আমাকে হেও করতে অভিযোগে আমার নাম জড়ানো হতে পারে। অভিযোগে আমার নাম ব্যবহার করা হয়ে থাকলে বিবাদী ঠিক করেনি।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আমি এখনো অভিযোগ হাতে পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

২

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

৩

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

৪

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৬

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৭

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৮

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৯

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১১

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১২

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১৩

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৫

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৭

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৮

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৯

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

২০

Design & Developed by: BD IT HOST