২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টদের সাথে বিএনপির কোন আপোষ হবেনা: মিলন

স্টাফ রিপোর্টার : ফ্যাসিস্টদের সাথে বিএনপি’র কোন আপোষ হবে না। বিএনপি জনগণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শোষন, নিপড়ন, দখলদারিত্ব ও গণতন্ত্র সমুন্নত রাখতে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে বিএনপি জনরগণের দলে পরিণত হয়েছে। চারবার বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশের সেবা করেছে। বিএনপি’র আমলে জনগণের উপরে কোন প্রকার শোষন, নিপিড়ন হয়নি। এখানো তা হতে দেয়া হবেনা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় ও নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। দেশে আজ গণতন্ত্র বিপর্যস্ত, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পরের দিনই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দেন সকল প্রকার দখলদারিত্ব ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তা এখনো মেনে চলছে। কিন্তু বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কিছু লোক দখলে লিপ্ত হয়েছে। এগুলো কোনভাবেই বরদাস্ত করা হবে। সকলকে বিচারের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আগামী ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত থাকা এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে বক্তব্য শেষ করেন তিনি। বক্তব্য শেষে সহস্রাাধিক নেতাকর্মীকে নিয়ে তিনি বর্নাঢ্য র‌্যালি করেন। উপজেলা গেট থেকে র‌্যালি নিয়ে মোহনপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালি শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলন

মোহনপুর উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সামাদ। মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শাহিন আকতার শামসুজ্জোহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলার সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম রফিক, সদস্য তানজামুল টুটুল, জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাদের মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেক জামানী সুমন।

আরও পড়ুনঃ   ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল, সেক্রেটারি নুরুল

আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক সোহানুল ইসলাম রতন, উপজেলা যুবদলের সাবেক যুুগ্ম আহব্বায়ক মির্জা শওকত, উপজেলা কৃষকদলের আহব্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা শ্রমিক দলের সাবেক আহব্বায়ক মোজাম্মেল হক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্তজা ফামিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রুবেল, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল, জেলা যুবদলের সদস্য ও মৌগাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৩

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

৪

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৫

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৬

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

৮

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

৯

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১০

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

১১

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

১২

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৫

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১৬

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১৭

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৮

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১৯

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২০

Design & Developed by: BD IT HOST