৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে সহকারী কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার ( ২৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটে।

গুলির বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম জানান, গতকাল রাতে আমার বাসার জানালা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।গুলির শব্দে ঘুম ভাঙ্গে আমার। দুটি গুলির শব্দ শোনার পর বিছানা থেকে উঠে জানালার পাশে আসি। এরপরও আমাকে টার্গেট করে আরও দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলিতে বাসার জানালার গ্লাস ভেদ করে গুলি রুমের ভিতরে প্রবেশ করে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ১

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান বলেন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। ইতোমধ্যে থানায় জানানোর পর আমিসহ অফিসার ইনচার্জ সহকারী কমিশনার ভূমির বাসা পরিদর্শন করেছি।

আরও পড়ুনঃ   নগরীতে ২০০ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেপ্তার ১

সহকারী পুলিশ সুপার মান্দা-নিয়ামতপুর সার্কেল মোঃ জাকির হোসেন বলেন, সহকারী কমিশনার ভূমির বাসায় যে গুলি করছে সেটি দেখে মনে হচ্ছে ইয়ারগান অথবা খেলনা পিস্তলের গুলি। তবে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

২

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

৩

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

৪

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

৬

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

৭

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

৮

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

৯

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১০

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

১৩

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

১৪

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

১৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১৭

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

১৮

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১৯

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST