২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছাতড়া বাজার এলাকায় বিসিআইসি সার ডিলার মেসার্স এবিসি এগ্রো ইন্ড্রাস্টিজ অতিরিক্ত দামে সার বিক্রি করায় কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় কি কারণে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে তার সদুত্তর দিতে না পারায় ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস বলেন, উপজেলার ছাতড়া বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছিলেন এবিসি এগ্রো ইন্ড্রাস্টিজ। ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাঁকে সতর্ক করা হয়েছে। সারের দাম নিয়ে কৃষক যেন হয়রানির শিকার না হয় এজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান ও থানা পুলিশের সদস্যরা।

আরও পড়ুনঃ   অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী'র শুভ উদ্বোধন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

২

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

৩

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

৪

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

৬

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

৭

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

৮

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

৯

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১০

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

১৩

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

১৪

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

১৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১৭

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

১৮

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১৯

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST