১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে নাতির মরদেহ দেখে দাদার মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সাব্বির রহমান (১৫) নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুকুরে নাতির মরদেহ ভাসতে দেখে সহ্য করতে না পেরে মারা গেছেন দাদা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

আরও পড়ুনঃ   ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক স্বামী

থানা- পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে মাটিতে পড়ে যান দাদা আছির উদ্দিন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির রহমানের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   বাগমারায় দই তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, বাড়িসহ কারখানা পুড়ে ছাই

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

২

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৩

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৪

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৬

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৭

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৮

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৯

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১০

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১২

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৩

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৪

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৫

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৭

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৯

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২০

Design & Developed by: BD IT HOST