১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিপীড়িত সাংবাদিকদের তালিকা করবে জার্নালিস্টস ফর জাস্টিস

অনলাইন ডেস্ক : বিগত ১৫ বছরে নিপীড়িত সাংবাদিকদের তালিকা করবে বলে জানিয়েছে পেশাগত অধিকার সংগঠন ‘জার্নালিস্টস ফর জাস্টিস (জে ফর জে)’। নির্যাতিত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘নির্যাতিত সাংবাদিকদের কথা’ শীর্ষক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে আহ্বায়ক কাজী জেসিন এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কাজী জেসিন বলেন, বিগত প্রায় দুই দশক ধরে বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই নিপড়ীত সাংবাদিকদের প্রকৃত সংখ্যা আমরা কেউ জানি না। আবার শুধু সাংবাদিকরা নিজেরাই নন, তাদের পরিবারের সদস্যদেরকে পর্যন্ত মামলা, হামলা এবং হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের জেরে তাদের ওপর নেমে আসা নিপীড়ন থেকে রক্ষা পেতে অনেক সাংবাদিককে দেশান্তরিত হতে হয়েছে। বিদেশে বসে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার কারণে সাংবাদিক তাসনীম খলিল, জুলকারনাইন সায়ের, কনক সরওয়ারসহ আরও অনেকের পরিবারের সদস্যরা দেশে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন ক্যাডারদের নির্যাতনের শিকার হয়েছেন।

কাজী জেসিন বলেন, এ ধরনের নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তারা যাতে যথাযথ বিচার এবং ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ। একই সঙ্গে আমরা বর্তমান সরকার এবং ভবিষ্যতে যেকোনো সরকারের সময় যাতে করে পেশাগত কাজের কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হোন এবং হয়ে থাকলে তারা যেন যথাযথ বিচার পান সেজন্য কাজ করে যাবো।

আরও পড়ুনঃ   বাগমারায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

সংগঠনের সদস্য জাহেদ চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে সাংবাদিকদের হয়রানির ঘটনাগুলো এই ফোরামের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। চাকরিচ্যুত সাংবাদিকদের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে আমরা সোচ্চার থাকব এবং সরকারসহ অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে নিপীড়িত সাংবাদিকরা যাতে যথাযথ বিচার পান তা নিশ্চিতে আমরা নিরলসভাবে কাজ করব।

আরেক সদস্য অলিউল্লাহ নোমান বলেন, ছাত্রদের ত্যাগের কল্যাণে আমরা আজ স্বাধীনভাবে কথা বলছি। তাদের ত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। আগের সরকার আইনের তোয়াক্কা না করে বলপূর্বক বহু মিডিয়া হাউজ বন্ধ করেছে। ভবিষ্যতে কোনো মিডিয়াকে কেউ যাতে বন্ধ না করতে পারে সেজন্য আমাদেরকে সক্রিয় হতে হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘জে ফর জে’ যুগ্ম আহ্বায়ক আনাম এবং সংগঠনটির সদস্য মারুফ মল্লিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST