১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনা কবলিত একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মঙ্গলবার দুপুরে নাটোর পুলিশ সুপার কার্যলয় চত্তরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ নামক স্থানে অভিযান চালিয়ে ওই গাঁজাসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

এরা হলেন, নলডাঙ্গা পৌর এলকার বুড়িরভাগ মহল্লার ময়েন উদ্দিন মন্টুর ছেলে গালিব মোস্তফা (২৫), নমির শেখের ছেলে নজরুল ইসলাম ভোলা (৪০) কাচু প্রামানিক এর ছেলে শাহাদৎ হোসেন পিপল (৪৫) এবং পলাতক আসামি দিনাজপুর ফূলবাড়ি এলাকার পানিকাটা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আরমান (৩০) ও অজ্ঞাতনামা সিএনজি চালক পলাতক রয়েছে।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, গত ৯ সেপ্টেম্বর রাত ৭টার দিকে নলডাঙ্গা থানাধীন বুড়িরভাগ জামে মসজিদের সামনে পাকা সড়কের বাঁকে একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন টিভিএস সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর নলডাঙ্গা থানা পুলিশ রাত ১০টার দিকে সিএনজিটি জব্দ করে থানায় রাখে।

আরও পড়ুনঃ   নগরীতে ছাগল চুরির অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার

পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানতে পারে, দুর্ঘটনাকবলিত সিএনজিতে থাকা তিনটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ছিল। দুর্ঘটনার সময় গাঁজা বহনকারী আরমান আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। পরবর্তীতে গাঁজার বস্তাগুলো শাহাদৎ হোসেনের সহায়তায় গালিব মোস্তফা ও নজরুল ইসলামের বাড়িতে ভাগ করে রাখা হয় বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ প্রথমে গালিব মোস্তফার বাড়িতে অভিযান চালায়। তার দেখানো মতে বাড়ির নিচতলার বাথরুমের ফলস ছাদের ওপর থেকে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তার মধ্যে থাকা পাঁচটি প্যাকেট থেকে মোট ১৯ কেজি ৭৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   রাজধানীসহ সারাদেশে বিজিবির টহল জোরদার

এরপর নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার দেখানো মতে উত্তর দুয়ারির উত্তর-পশ্চিম কোণ থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার তিনটি প্যাকেট থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। দুটি বাড়ি থেকে উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৩৩ কেজি ৩৭০ গ্রাম।

এ বিষয় নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ ওসি মনোয়ার জাহান বলেন, পুলিশ আলামত জব্দ করে বিধি মোতাবেক সংরক্ষণ করেছে। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ আব্দুল মালেক বাদী হয়ে পাচজনকে আসামি করে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/২৬/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। এমধ্যে পুলিশ তিনজনকে, গ্রেপ্তার করে আসামিদের আদালতে প্রেরণ করেছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST