২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি : নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে হোসাইন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছে। এ সময় আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। এত ট্রাকগুলোর বেশ কয়েকজন আহত হন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ   সেনা ইন্স্যুরেন্সকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

নিহত হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সিদ্দিক আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক ওয়াইমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা দ্রুতগতির আরও চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওসি আরও বলেন, পাথরবোঝাই ট্রাক ও বালুর ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে পাথরবোঝাই ট্রাকে আটকা পড়া চালক হোসাইন মারা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১০

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১১

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১২

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৩

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৪

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৬

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৭

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৮

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৯

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST