১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে রেশমা বেগম (২৩) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে। তবে জন্মের কয়েক ঘণ্টা পর এক ছেলে ও এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে দুই ছেলে ও এক মেয়ে সুস্থ আছেন।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই পাঁচ শিশুর জন্ম হয়।

আরও পড়ুনঃ   গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি

লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা বেগম এই সন্তানের জন্ম দেন।

পরিবার সূত্রে জানা গেছে, রেশমা বেগম প্রসব বেদনা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে কোনো সিজারিয়ান অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে একসঙ্গে পাঁচটি সন্তান জন্মগ্রহণ করে। জন্মের পরপরই নবজাতকদের শারীরিক অবস্থা অবনতি হলে তাদের আইসিইউতে নেওয়া হয়। রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বর্তমানে মা ও বাকি তিন শিশু সুস্থ আছেন।

আরও পড়ুনঃ   লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

আজ সকালেই লালপুরের সাইপাড়া গ্রামে জানাজা শেষে মৃত দুই নবজাতকের দাফন সম্পন্ন হয়েছে।

শিশুদের বাবা আসিব হোসেন সবুজ বলেন, ‘মঙ্গলবার রাতে আমার স্ত্রী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। এর মধ্যে দুইজন মারা গেছে। আমি বাকি তিন সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST