২৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নূরুল আমিন।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের নাগরিক সেবা প্রাপ্তি সম্পর্কে সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প। এতে করে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে অংশীজনেররা। অন্যদেরও সচেতন করেছেন।

এভাবেই একজন নাগিরকের অধিকার সচেতন হওয়া ও সেটা অন্যদের মাঝে ছাড়িয়ে দেওয়ার মাধ্যমে নওগাঁয় ‘সুশীল’ (সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গনাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ) প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা (এনজিও) বরেন্দ্র ডেভেলপমেন্ট সংস্থার বাস্তবয়নে এই প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাকশনএইড সহযোগিতা দিয়েছে।

আরও পড়ুনঃ   আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নূরুল আমিন। সভাপতিত্ব করেন বরেন্দ্র ডেভেলপমেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিওর সভাপতি সাদেকুর রহমান, নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহমুদা সুলতানা, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, জেলা তথ্য কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম আলী, অ্যাকশনএইডের প্রেগ্রাম অফিসার হাফিজুর রহমান। প্রকল্পের সার্বিক বিষয়ে তথ্য উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী শামসুল হক। এছাড়াও অনুষ্ঠানে প্রকল্পের অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্য আহত

অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই প্রকল্পের মাধ্যমে একজন নাগরিক নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। তাঁরা কোন অফিসে গেলে কোন তথ্য ও সেবা পাওয়া যায় সে সম্পর্কে জানতে পেরেছে। নিজেরা অনুশীলন করেছে, দক্ষতা অর্জন করেছে ও সচেতন হয়েছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে জানার মাধ্যমে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

২

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

৩

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

৪

বাঘায় কেন্দ্রীয় গোরস্থানে টিকটক, সচেতন মহলে তীব্র ক্ষোভ

৫

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

৬

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

৭

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৮

বাঘায় ডেঙ্গু নিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ

৯

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

১০

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১১

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

১২

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান নারী ও শিশু বিষয়ক মন্ত্রীর

১৫

দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে -খাদ্যমন্ত্রী

১৬

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী

১৭

ডিজিটাল সুরক্ষায় থামবে বাল্যবিবাহ

১৮

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১৯

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST