৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীর দামকুড়া থানার ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন ও আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নগরীর দামকুড়া থানায় অটোরিকশা চালক হত্যা মামলার আসামি মো:মাসুমকে (৩৪) র‌্যাব-৫ এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ। রোববার (৬ অক্টোবর) দুপুর ১২ টায়

রাজশাহী মেট্রোপুলিটন পুলিশের সদর দফতরে এ বিষয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস ব্রিফিং করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুম আলী (৩৪) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার কাদিপুর ল পাড়া এলাকার মো: আব্দুস সালামের ছেলে।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বাথানবাড়ী এলাকার অটোরিকশা চালক সাজামুল গত ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু অনেক রাত হলেও সাজামুল বাড়িতে ফিরে না আসলে তাঁর স্ত্রী ও আত্মীয়-স্বজন তাকে খোঁজ করতে থাকে। পরের দিন ২২ সেপ্টেম্বর সাজামুলের স্ত্রী প্রতিবেশী মাধ্যমে জানতে পারেন, দামকুড়া থানার ল পাড়া এলাকার কালু মিয়ার আম বাগানের কাছে সাজামুলের চশমা ও পায়ের স্যান্ডেল দেখতে পাওয়া গেছে। সাজামুলের স্ত্রী তাঁর দুই ছেলেকে নিয়ে সেখানে খোঁজাখুজি করে সাজামুলের লাশ পায়। সাজামুলকে গুরুতর জখম করে নৃশংসভাবে কে বা কাহারা হত্যা করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় সাজামুলের স্ত্রী মোসা: আজিজা বেগম দামকুড়া থানায় একটি খুনের মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

মামলা রুজুর পর দামকুড়া থানা পুলিশ উক্ত মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করে। পরবর্তীতে গতকাল ৫ অক্টোবর দুপুর পৌনে ৩ টায় র‌্যাব-৫ এর সহযোগিতায় দামকুড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মাসুমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, ভিকটিম সাজামুল ও আসামি মাসুম আলী পাশাপাশি গ্রামের পূর্বপরিচিত। অটোরিকশার লোভে সে সাজামুলকে হত্যা করেছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর রাতে সাজামুলের রিকশা ভাড়া করে। রাত আনুমানিক ১০ টায় দামকুড়া থানার ল পাড়া এলাকার কালু মিয়ার আম বাগান এলাকায় পৌঁছালে সে তার কাছে থাকা লোহার পাইপ দিয়ে সাজামুলের পিঠে ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে ঘটনা স্থলে লাশ ফেলে রেখে চলে যায়। ওই রাতে ছিনতাইকৃত অটো রিকশাটি নিয়ে সে পাবনার দিকে রওনা দেয়, পথিমধ্যে চন্দ্রিমা থানার বিহাসের সামনে মোহনপুর ব্রিজ থেকে পাইপটি ফেলে দেয়।

আরও পড়ুনঃ   আবু সাঈদ হত্যা: বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা

পরে পাবনায় গিয়ে সে অটোরিকশাটি তার পূর্ব পরিচিত সদর থানার মালঞ্চি এলাকার আ: রশিদের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে। আ: রশিদ তাকে ৩০ হাজার টাকা দেয় এবং বাকি টাকা প্রয়োজনীয় কাগজপত্র পেলে দিবে বলে জানায়। এই কাগজপত্র নেওয়ার জন্য মাসুম বাড়িতে আসলে দামকুড়া থানা পুলিশ র‌্যাব-৫ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে, পাবনা সদরের স্টেশন রোডের লস্করপুরে একটি অটো রিকশা মেরামত গ্যারাজ থেকে সাজামুলের অটো রিকশাটি উদ্ধার করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে সাজামুলকে হত্যা করেছে মর্মে ইতিমধ্যে স্বীকার করেছে।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালত সোপর্দ করা হলে আসামি মো: মাসুম আলী বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

১

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৫

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৬

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৭

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৯

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১০

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১১

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১২

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৩

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৪

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৭

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৮

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST