১৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা, বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি, রাজপাড়া থানা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের হেফাজত থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বোয়ালিয়া থানা পুলিশ হেতেমখাঁ হরিজন পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত ওয়াকিল মোল্লার ছেলে মো. বাবু (৩৮)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা কেদুর মোড় নদীর ধার গ্রামের মৃত সাবের আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করেন। পরবর্তী সময়ে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

এ ছাড়াও, ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দামকুড়া থানার মধুপুর গ্রামের মো. সিরাজ আলীর ছেলে মো. তাজিম আলী কালু (৩৭), রাজপাড়া থানার বহরমপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. রকি (৪০) এবং লক্ষ্মীপুর গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. আতিকুল ইসলাম (৩৫)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মো. রকির বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি এবং রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ৯টায় রাজপাড়া থানা পুলিশ আলীগঞ্জ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর (ভাটাপাড়া) গ্রামের মো. স্বপন আলীর ছেলে মো. জিহাদ হাসান (২৬), সিলিন্দা বারইপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে মো. রিশাদ আলী (২৬), আলীগঞ্জ পূর্বপাড়া গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে মো. রানা হোসেন (৩০), আলীগঞ্জ মধ্যপাড়া গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাজু হোসেন (২৬) এবং একই গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. রবিন হোসেন (২২)-কে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মো. জিহাদ হাসানের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি এবং শাহমখদুম থানায় একটি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

এ ছাড়া, একই দিন দুপুর আনুমানিক ১টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা বাগানপাড়া গ্রামের মৃত পাঞ্জাতন শেখের ছেলে মো. রমজান (২৪)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

১

গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত : এমপি ফজলে হুদা

২

বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৩

রাজশাহীতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

৫

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

৬

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে প্রাণ গেল শিশুর

৭

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

৮

পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

৯

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

১০

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

১১

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১২

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

১৩

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

১৪

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১৫

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

১৬

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

১৭

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

১৮

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

১৯

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST