২২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাস ও নগদ অর্থসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) মো: গাজিউর রহমান, পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   তানোরে অবৈধ তেল মজুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাসিন্দা আকতার হোসেন (৫৫), আলাউদ্দিন (৪৫), জয়নাল আবেদীন (৫৭), বাবুল আলী (৪০), সেলিম (৪৫) ও আনোয়ার হোসেন গুলি (৫৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, কাটাখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নদিম উদ্দীন ও তার টিম রাতে টহল দায়িত্বে ছিলেন। এসময় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, শ্যামপুর পশ্চিমপাড়ার একটি বাড়িতে কয়েকজন জুয়া খেলছে। সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় জুয়ার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাস জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

২

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

৩

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

৪

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

৬

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

৭

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

৮

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

৯

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১০

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

১৩

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

১৪

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

১৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১৭

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

১৮

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১৯

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST