২৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে চাই।’

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সর্বোচ্চ আদালতে আজ আপিল শুনানির দিন ধার্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা মনে করি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই রায় ক্যন্সারের মতো। এই রায় বাতিল হওয়া দরকার।

তিনি আরো বলেন, ইতোমধ্যেই প্রমাণ হয়েছে যে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার কারণে আমাদের নির্বাচন ব্যবস্থা, গনতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনসহ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগামী ২১ অক্টোবর আপিল শুনানিতে আমাদের প্রার্থনা থাকবে, ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টি বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া।’

তিনি বলেন, আমার আরেকটা প্রার্থনা থাকবে যে, এই রায় লিখা থেকে শুরু করে স্বাক্ষর করা পর্যন্ত, তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক যে অপরাধ করেছেন, তা দণ্ডবিধির ২১৯ ধারায় সুনির্দিষ্ট অপরাধ।

আরও পড়ুনঃ   অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

আমরা এটা আদালতের নোটিশে আনব।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির পর এ বিষয়ে আপিল শুনানির আবেদন (লিভ গ্রান্ট) আজ মঞ্জুর করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

আগামী ২১ অক্টোবর এই আপিল শুনানির দিন ধার্য করে আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

আদালতে বিএনপি’র আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূইয়া এবং অপর আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে এডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

আরও পড়ুনঃ   খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য

২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে, তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়।

এরপর ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন।

এদিকে, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST