১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা প্রচারে আবু বকর সিদ্দিকের লিফলেট বিতরণ ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা সদর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পরিচালনা করেন তিনি।

আরও পড়ুনঃ   তারেক রহমানের ফেরা ও নিরাপত্তা ইস্যু

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে আবু বকর সিদ্দিক বলেন, “তারেক রহমানের ৩১ দফায় নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এসব বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে সুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।”

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ   কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, ভাল্লুকগাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল গনি পিন্টু, পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক মোল্লা, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST