২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে কলেজ শিক্ষকদের সাথে শরিফ উদ্দিনের মত বিনিময়

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব এবং রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনে জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে তানোর মহিলা ডিগ্রী কলেজ চত্বরে তানোর উপজেলা কলেজ শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সভাপতি ইমরাত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

আরও পড়ুনঃ   নগরীতে আ’লীগের ঐতিহাসিক ৬ দফা পালিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক পাঁচন্দর ইউপির বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের শিক্ষক মুজিবুর রহমান, তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, কৃষ্ণপুর মহিলা কলেজের সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান।

বক্তব্য রাখেন তানোর উপজেলা যুবদল সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সী, কোয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, তানোর বিএম কলেজের অধ্যক্ষ অসীম কুমার সরকার, রাজশাহী জেলা যুবদল যুগ্ন আহবায়ক অরন্য কুসুম প্রমুখ। এসময় তানোর উপজেলার সকল কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীসহ বিএনপির ও অংশ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বাগমারায় পুলিশের হাতে গ্রেপ্তার আক্কাস মাস্টার

অপর দিকে বিকালে তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ চত্বরে ও সরনজাই সরকার পাড়া এবং পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর পৃথক পৃথক ভাবে নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতিকের প্রার্থী অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST