২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

তানজিম সাকিবের প্রশংসা করে যা বললেন সিমন্স

অনলাইন ডেস্ক : সাদা বলের ক্রিকেটে গেল কয়েকবছর ধরে নিজেকে প্রমাণ করে চলেছেন তানজিম হাসান সাকিব। খেলেছেন আইসিসির কয়েকটি ইভেন্টেও। জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করা এই পেসার প্রথমবারের মতো চলমান জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন। প্রথম টেস্টে দলে থাকার পর রয়েছেন দ্বিতীয় টেস্টের একাদশেও।

তবে একাদশে খেলার সুযোগ হয়নি প্রথম টেস্টে। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টের একাদশে কি থাকবেন সাকিব। পেসার নাহিদ রানা পিএসএলের জন্য যাওয়ার পর দলের পেস আক্রমণই বা কেমন হবে এটা বড় প্রশ্ন। এতসবের মাঝে স্কোয়াডে তানজিম সাকিবকে নিয়ে বেশ আশাবাদী প্রধান কোচ ফিল সিমন্স।

আরও পড়ুনঃ   পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর জীবনবৃত্তান্ত

চট্টগ্রাম টেস্টের আগে আজ রোববার সংবাদ সম্মেলনে তানজিম সাকিবকে নিয়ে সিমন্স জানিয়েছেন নিজের কথা। সেখানে তিনি বলছিলেন, ‘আমার মনে হয় সে যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে। (সাকিব ব্যাটিং ডেপথ এনে দিবে) এটা সবসময়ই ভালো ব্যাপার দলের জন্য।’

পরে পেস আক্রমণ নিয়ে সিমন্স বলেন, ‘আমাদের স্কিলে ফোকাস করতে হবে। হাসান (মাহমুদ) ৫ উইকেট নিয়েছে পাকিস্তানে, সেখানে বেশি একটা পার্থক্য নয় এখান থেকে। সাকিব তরুণ এখনও। আমার মনে হয় এখানেও আমাদের ভালো পেসার রয়েছে।’

আরও পড়ুনঃ   শাহবাগে পুলিশের লাঠিচার্জ, তবুও সরছেন না আন্দোলনকারীরা

অবশ্য দলের কম্বিনেশনের জন্য কোচ অপেক্ষা করতে চান শেষ পর্যন্ত। কেমন হবে সেই কম্বিনেশন, সেটার আভাসও দিয়েছেন ফিল সিমন্স, ‘হয় ৩ পেসার, ২ স্পিনার নয়ত ৩ স্পিনার ২ পেসার (এরকম একাদশ) হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। ফাইনাল সিদ্ধান্ত পরে নিব আমরা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

৩

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

৪

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

৫

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

৬

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

৭

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

৮

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

৯

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১০

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

১১

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

১২

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

১৩

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

১৬

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST