৩১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

তথ্য প্রাপ্তিতে হয়রানি বন্ধে তথ্য কমিশনকে বেশি তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক : তথ্য প্রাপ্তিতে কেউ যেন কোন হয়রানির শিকার না হয়- সেজন্য তথ্য কমিশনকে আরো বেশি তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
তিনি আজ বঙ্গভবনে “তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৩” গ্রহণকালে তথ্য কমিশনকে এই নির্দেশনা দেন।
রাষ্ট্রপ্রধান বলেন, “তথ্য পাওয়া জনগণের অধিকার… তারা যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সেই প্রক্রিয়ায় কেউ যেন কোন হয়রানি শিকার না হয়।”
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আজ দুপুরে প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল “তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৩” পেশ করেন।
প্রতিনিধি দলের অন্যান্যরা হচ্ছেন- তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক, মাসুদা ভাট্টি ও কমিশন সচিব জুবাইদা নাসরীন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, রাষ্ট্রীয় কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে তথ্য কমিশনকে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে দায়িত্ব পালনে উদ্যোগী থাকতে হবে।
এ সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ইনফরমেশন কমিশনারস (আইসিআইসি)- এর নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তথ্য কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
তিনি তথ্য কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
তথ্য কমিশন জনগণের সংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সাবধানে বাধা বিপত্তি অপসারণে তাদের কার্যক্রম আরো জোরদার করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
প্রধান তথ্য কমিশনার জানান, এ পর্যন্ত এক লক্ষ ৫৬ হাজার আবেদন জমা পড়েছে এবং এর বেশির ভাগ ক্ষেত্রেই তথ্য প্রদান করা হয়েছে।
তিনি বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিশন নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তথ্য কমিশনের সার্বিক কার্যক্রমে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

১

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার দায়ে লিমনের মৃত্যুদণ্ড

২

রাজশাহীতে অধিকারের নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা

৩

ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে অব্যাহত

৪

রাসিকের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুর বিদায় সংবর্ধনা

৫

নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

৮

বাঘায় পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

৯

নাটোরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

১০

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

১১

বাঘার ঐতিহাসিক দিঘিতে গোসল করতে নেমে নারীর মৃত্যু

১২

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে নিয়ে উত্তেজনা, মারধরের পর পুলিশি হেফাজতে

১৩

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, ধ্বংস

১৪

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৫

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আবারো ফগার স্প্রে কার্যক্রম শুরু

১৬

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

১৭

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

১৮

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৯

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

২০

Design & Developed by: BD IT HOST