১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘জিগরা’র ভরাডুবির পর দক্ষিণে মন আলিয়ার

অনলাইন ডেস্ক : পূজার বক্স অফিসে মুক্তি পেয়েও সাড়া জাগাতে পারেনি আলিয়া ভাটের ‘জিগরা’। করণ জোহরের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছিলেন আলিয়া। কিন্তু ছবি তৈরি করতে যা খরচ হয়েছে, বাজেটের সেই অর্থটুকুও ফেরত পাননি। এতেই নাকি বেশ হতাশ অভিনেত্রী। শোনা যাচ্ছে, এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মন দিতে চলেছেন আলিয়া। সেখানকার এক ‘ব্লকবাস্টার’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী।

জানা গেছে, সেই পরিচালকের নাম নাগা আশ্বিন। তার পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। সেই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, শাশ্বত চ্যাটার্জিরা। ৬০০ কোটি বাজেটের ‘কল্কি’ চলতি বছরের ২৭ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিল। প্রায় ১২০০ কোটির ব্যবসা করেছে সারা বিশ্বে। ছবির দ্বিতীয় ভাগের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ   যতদিন পুরুষরা আইন বানাবেন ততদিন নারীরা নিরাপদ নন : রাইমা সেন

এবার এই পরিচালককে নিয়ে শোনা যাচ্ছে নতুন খবর। এক নারী কেন্দ্রিক ছবি তৈরি করতে চলেছেন নাগ আশ্বিন। আর তাতেই মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়াকে।

গল্প কেমন, সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শ্যুটিং শুরু হবে। হায়দেরাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম ছবিটি প্রযোজনা করছে।

আরও পড়ুনঃ   বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান

প্রসঙ্গত, ‘জিগরা’র ভরাডুবির পর আলিয়া ও করণকে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল। ছবি নির্মাতাদের বিরুদ্ধে ‘ফেক কালেকশন’ দেখানোর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা। রটনা, তিক্ততা এই পর্যায়ে গেছে যে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল পার্ক’ ছবি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্ত্রীর অপমানের জেরেই নাকি ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

১

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

২

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৩

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৫

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৬

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৭

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৮

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৯

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১০

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৬

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৭

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৮

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৯

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

২০

Design & Developed by: BD IT HOST