১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয় দলে ফেরার প্রশ্নে যা বললেন সাব্বির

অনলাইন ডেস্ক : লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান। সম্ভাবনাময় এই হার্ডহিটার এক সময় ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গত দুই বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। ২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দেখা গিয়েছিল তাকে।

এমনকি গত কয়েক বছর ধরে ঘরোয়া আসরগুলোতেও দল পেতে হিমশিম খেতে হচ্ছে তাকে। গতবার বিপিএলে ছিলেন অবিক্রিত। তবে এবার ড্রাফট থেকে এই ব্যাটারকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। আর একাদশে সুযোগ পেয়ে এবার নিজেকে আরো একবার প্রমাণ করলেন সাব্বির।

গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাব্বির। দলকে জেতাতে না পারলেও এমন ইনিংসে খুশি তিনি নিজেই, পেয়েছেন হারানো আত্মবিশ্বাসে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেই জানালেন এমনটা।

আরও পড়ুনঃ   Cereal By The Light

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সাব্বিরকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘খেলছি এখনো, সবাই তো স্বপ্ন দেখে। আমি তো এখনো ইয়াং বা সিনিয়র….বলতে পারেন মিক্সাপে আছি। ফিটনেস তো পড়ে যায়নি। ২-১টা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তবা কামব্যাক করব।’

‘আমি আমার মত প্র্যাকটিস করি, মিরপুরে হয়ত করি না, সেজন্য দেখেন না। রাজশাহীতে আমি নিজের খরচে করি। আমার প্রসেসটা ঠিক রাখতে হবে। রেগুলার প্র্যাকটিস করি। চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালোমতো খেলার জন্য।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে বিএনপির সাবেক সাংসদ প্রয়াত নাদিম মোস্তফার মিলাদ ও দোয়া মাহফিলে মানুষের ঢল

গতকালের ইনিংস সাব্বিরের আত্মবিশ্বাসে বাড়তি মাত্রা যোগ করেছে। তিনি বলেন, ‘এমন ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে পরের ম্যাচের জন্য। যদিও দল জিততে পারেনি বলে এই ইনিংসটা কাজে লাগলো না। যদি ২০ রান করতাম, দল জিতত তাতেও লাভ ছিল। ব্যক্তিগতভাবে বললে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি আত্মবিশ্বাসী অনুভব করছি এখন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST