১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদরে গণপিটুনিতে মিজানুর রহমান মিজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান মিজুর বাড়ি শিমুলতলা গ্রামে। তার বাবার নাম তরিকুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিজু নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় এক মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনকে হাসুয়া দিয়ে কোপ দেন। স্থানীয়রা তাকে রক্ষায় এগিয়ে আসলে আহত হন একই গ্রামের হারুনুর রশিদ। পরে তারা মিজুকে ধরে গণপিটুনি দিলে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   ‘উইমেন ওয়ারিয়র্স’দের ব্র্যাক ব্যাংকের সম্মাননা

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া বলেন, মিজু দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত। সম্প্রতি তার ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ায় স্থানীয় মাদকবিরোধী কমিটির ওপর ক্ষুব্ধ হয় সে। ধারণা করা হচ্ছে, এই কারণে মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনের ওপর হামলা করে সে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে কিশোর হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

২

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৩

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৪

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৫

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৬

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৭

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৮

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৯

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১০

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১২

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৩

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৪

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৭

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৮

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৯

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST