২২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

এমপি আজিম হত্যা পরিকল্পিত, দেশে ৩ জনকে আটক : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।

বুধবার (২২ মে) ধানমন্ডির নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যৌথভাবে দুই দেশের পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে, তা আমরা দিচ্ছি।

আরও পড়ুনঃ   চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

তিনি বলেন, গ্রেপ্তার ৩ জন এখন পুলিশি হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই মৃত্যুর সঙ্গে ভরতীয় কেউ জড়িত নয় জানিয়ে মন্ত্রী বলেন, ভারতীয় সরকার আমাদের সহযোগিতা করছে। ভারতীয় পুলিশ নিশ্চিত করেছে, তাকে (আনোয়ারুল আজিম) পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

এ ঘটনায় দুই দেশের সম্পর্কের মধ্যে কোনও অবনতি ঘটবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুনঃ   কোনো অস্ত্রধারীকে বাংলাদেশের ভূখণ্ডে থাকতে দেব না

গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেন’ থেকে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির মরদেহ উদ্ধার করার কথা জানায় স্থানীয় পুলিশ।

চিকিৎসার জন্য গত ১২ মে দুপুর ২টা ৪০ মিনিটে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৩

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৪

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৭

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

৮

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৯

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১০

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১১

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১২

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৪

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৫

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৬

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৭

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৯

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST