৩ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ এক মাসের বেশি সময় ধরে চলতে পারে। মঙ্গলবার এই সংঘাত আরও বিস্তৃত হয়।

ইসরাইল লেবাননে ব্যাপক বোমাবর্ষণ চালায় এবং তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সৌদি প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এতে ধোঁয়া উড়তে দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্র মিসর থেকে পূর্ব দিকের সব মধ্যপ্রাচ্যের দেশ থেকে নিজেদের নাগরিকদের সরে যেতে আহ্বান জানায়।

আরও পড়ুনঃ   নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

ইরানের রাজধানী তেহরান শহরে বড় ধরনের শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। বিস্ফোরণের ফলে ওই সাংবাদিকের আবাসিক ভবনের জানালা কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

১৯৭৯ সাল থেকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে শাসিত ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান নিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ, যা গত শনিবার এক হামলায় শুরু হয়েছে এবং এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

তিনি বলেন, শুরুতে আমরা চার থেকে পাঁচ সপ্তাহের হিসাব করেছিলাম। কিন্তু এটি এক মাসের বেশি সময়ও চলতে পারে।

আরও পড়ুনঃ   হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প প্রথমবারের মতো যুদ্ধের স্পষ্ট লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যা করতে চাইছে তা হলো— ইরানের ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং অঞ্চলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি এর সমর্থন বন্ধ করা।

তবে এই লক্ষ্যগুলোর মধ্যে ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করা অন্তর্ভুক্ত ছিল না। যদিও শনিবার ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকার উৎখাত করার জন্য জেগে ওঠার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST