১৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের মিনাবের একটি স্কুলে হামলা চালিয়ে ১৬৮ শিশুকে হত্যার নির্দেশদাতা মার্কিন নৌবাহিনীর বাহিনীর দুই কর্মকর্তাকে নতুন করে ফের হুমকি দিয়েছে তেহরান। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুরোনো পোস্ট শেয়ার করে ওই হুমকি দিয়েছে।

ওই দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে আট মাস আগের পোস্ট রিশেয়ার করেছে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইরানের দূতাবাস। পুরোনো পোস্ট শেয়ার করে চার শব্দের এক বাক্যে দূতাবাস বলেছে, ‌‌‘‘আমরা তোমাদের খুঁজে বের করব।’’

পোস্টে ওই কর্মকর্তাদের ইউএসএস স্প্রুয়ান্স রণতরীর কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক বলে শনাক্ত করা হয়েছে।

গত ২৯ মার্চের ওই পোস্টে বলা হয়, এই দুই অপরাধীকে মনে রাখুন। কমান্ডার লেই আর টেট এবং ইউএসএস স্প্রুয়ান্সের এক্সিকিউটিভ অফিসার জেফরি ই ইয়র্ক; যারা তিনবার টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন এবং মিনাবের এক স্কুলে ১৬৮ জন নিষ্পাপ শিশুকে হত্যা করেছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রাতের অন্ধকারে ১১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

শিশুদের হত্যার জন্য প্রকাশ্যে অভিযুক্ত করে এতে বলা হয়েছে, ‘‘তাদের কি নিজেদের কোনো সন্তান নেই?’’

ইরান যাতে জ্যেষ্ঠ কোনো মার্কিন কর্মকর্তার ওপর হামলা না চালায়; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে এমন সতর্কবার্তা দেওয়ার একদিন পর এই হুমকি এল। ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানকে সতর্ক করে বলেছিলেন, কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করা হলে ইরান আর বেশি দিন অস্তিত্বশীল থাকবে না।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মিনাবের শাজারায়েহ তাইয়েবাহ স্কুলে অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১২৩ শিশুসহ অন্তত ১৫৬ জন নিহত হয়।

তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা ধারাবাহিক মৃত্যুর হুমকির মুখে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন এলাকার বাসভবন থেকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার ঘটনার পর এই হুমকি এল।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে বেসেন্ট বলেছেন, মার্কিন সিক্রেট সার্ভিসের কঠোর পরামর্শেই এই স্থানান্তরের কাজটি করা হয়েছে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের সাহসী সামরিক সদস্য এবং প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্রমাগত মৃত্যুর হুমকি পান, তখন আমি কেন ভয় পাব?

আরও পড়ুনঃ   পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত

• যুক্তরাষ্ট্র ক্ষমা চায়নি
এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ মিনাবের স্কুলের হামলা সম্পর্কে কথা বলতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও প্রবীণ কূটনীতিক আয়াতুল্লাহ আবদুল মজিদ হাকিব ইলাহি বলেন, ওয়াশিংটন এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য কখনো ক্ষমা চায়নি। নিহত কিছু শিশুর মরদেহের খোঁজ এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, তারা ইরানের ওপর হামলা চালিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি একটি প্রাথমিক বিদ্যালয়ে দুবার হামলা চালায় এবং বিদ্যালয়ের ১৬৮ জন নিরপরাধ মানুষকে হত্যা করে। এখনো এই শিশুদের কিছু মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি।

‘‘তাদের মায়েরা এবং বাবারা এখনো কাঁদেন। কারণ তাদের সন্তানদের জন্য কান্না করতে যাওয়ার মতো কোনো কবরও তাদের নেই।’’

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

১

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

২

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

৩

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

৪

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

৫

পুঠিয়ায় জরিমানার প্রতিবাদে অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তিতে রোগীরা

৬

বাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

৭

নগরীতে নারীসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৮

বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি

৯

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন

১০

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১১

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

১২

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

১৩

নিকার ১২২ তম সভায় সাতটি প্রস্তাব অনুমোদন

১৪

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন

১৫

রাজশাহীর বাঘায় ৫২ বোতল বিদেশী মাদক উদ্ধার

১৬

নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৮

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে যুদ্ধের শঙ্কা

১৯

গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST