৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করল যে দল

অনলাইন ডেস্ক : চলছে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। টুর্নামেন্টের আর ১ বছরও বাকি নেই। অথচ গতকাল পর্যন্ত আফ্রিকা থেকে টুর্নামেন্টটিতে নিশ্চিত ছিল না কোনো দল। অবশেষে আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাবাতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের ম্যাচে নাইজারকে ৫-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে তারা।

মরক্কোর জন্য ম্যাচটি শুরু হয় চমক দিয়ে। শুরুতেই নাইজারের আব্দুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় মরক্কো। প্রথমার্ধেই দুটি গোল করেন দেশটির ফুটবলার ইসমায়েল সাইবারি। দ্বিতীয়ার্ধে একে একে স্কোরশিটে নাম তোলেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজ্জেদিন উনাহি।

আরও পড়ুনঃ   এখনো উদ্ধার হয়নি ১৪০০ অস্ত্র, আড়াই লাখ গুলি

এই জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে থাকা তানজানিয়া ৮ পয়েন্ট পেছনে থাকায় দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এটি মরক্কোর সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। কাতার বিশ্বকাপে বেশ আলো ছড়িয়েছিল মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিল তারা।

সেই আসরে ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে পেছনে ফেলে নকআউট পর্বে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে যায় মরক্কো। যদিও ফ্রান্সের কাছে হেরে দলটি সেমিফাইনাল থেকে বিদায় নেয়। নাইজারের বিপক্ষে গোল করা পাঁচজনের মধ্যে কেবল আজ্জেদিন উনাহি ২০২২ সালের বিশ্বকাপ দলে ছিলেন। এরপর থেকে দলে নতুন মুখ এনেছেন কোচ ওয়ালিদ রেগরাগুই। যাদের মধ্যে অন্যতম পিএসভি আইন্দোভেনের খেলোয়াড় ইসমায়েল সাইবারি।

আরও পড়ুনঃ   ওয়েস্ট ইন্ডিজে সাফল্যের রহস্য জানালেন শেখ মেহেদি

একইদিনে অনুষ্ঠিত অন্যান্য বিশ্বকাপ বাছাই ম্যাচে বড় জয় পেয়েছে কয়েকটি শক্তিশালী দল। কায়রোতে মিশর ২-০ গোলে ইথিওপিয়াকে হারিয়েছে। যেখানে গোল দুটি করেছেন মোহামেদ সালাহ ও ওমর মারমুশ। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দক্ষিণ সুদানকে ৪-১ গোলে পরাজিত করেছে। এছাড়া লেসোথোকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৩

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৪

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৭

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

৮

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৯

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১০

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১১

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১২

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৪

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৫

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৬

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৭

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৯

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST