৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

‘আত্মাটাই যেন নেই’ ব্রেকআপের পর অনন্যা

অনলাইন ডেস্ক : আদিত্য রায় কাপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আর এটা বলিউডের ওপেন সিক্রেট। গত দুই বছর থেকে আদিত্য ও অনন্যার প্রেম নিয়ে ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনা হয়ে আসছে।

‘কফি উইথ করণ’- টক শোতে নিজেকে অনন্যা ‘কয়’ কাপূর বলে পরিচয় দিয়েছেন তিনি। ‘কয়’ মানে লাজুক। যদিও রাখঢাক কিংবা কোনো লজ্জা না রেখেই নিজের প্রেমের কথা স্বীকার করেছেন। তবে হঠাৎ তাদের সম্পর্কে ভাঙন ধরেছে। এই নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও দুজনেই আচরণে বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্কে তিক্ততা এসেছে।

আরও পড়ুনঃ   দ্রুত মা হওয়ায় কটাক্ষ, জবাব দিলেন শ্রীময়ী

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনন্যার এক ভিডিও নিয়ে অনুরাগীদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকের মতে, এই ভিডিওতেই নাকি ব্রেকআপের বিষয় খোলসা করেছেন চাঙ্কি কন্যা।

সেই ভিডিওতে অনন্যাকে একজন জিজ্ঞেস করেছেন, কেমন আছেন? অনন্যা বলছেন, ‘আসলে আজকাল আত্মাটাই হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই সোল।’

তাদের এক ঘনিষ্ঠ বন্ধু ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘গত একমাস আগেই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে। সবই ঠিকঠাক চলছিল ওদের মধ্যে। আচমকাই ওদের বিচ্ছেদটা বন্ধুমহলের কাছে ভীষণই শকিং! যদিও ওরা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।’

আরও পড়ুনঃ   ইনস্টাগ্রামে খোলামেলা জেসিয়া

তিনি জানান, অনন্যা মুভ অন করার চেষ্টা করছে। কষ্ট পেয়েছে বটে! অনন্যা এখন ওর নতুন পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছে। আদিত্যও খুব পরিণতভাবেই পরিস্থিতিটা সামলাচ্ছে।

উল্লেখ্য, গত বছর কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে আদিত্য রায় কাপূর ও অনন্যা পাণ্ডেকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। এই জল্পনার মাঝেই অনন্যার ২৫তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

২

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

৩

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৫

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

৬

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৭

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৮

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

১০

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

১১

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১২

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

১৪

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৫

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৭

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১৮

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১৯

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST