২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন আজ (সোমবার)। এদিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ওই সময় পার হওয়ার পর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আরও পড়ুনঃ   অভিষেক হয়নি ইমনের, তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারণ কী?

গত ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বৃদ্ধি করা হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

আরও পড়ুনঃ   রামিসা হত্যা মামলায় আসামি পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST