১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অস্ত্র বিক্রিতে ধাক্কা, রপ্তানির লক্ষ্য অর্জন থেকে বহু দূরে ভারত

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ স্লোগান সফল করতে গিয়ে গত কয়েক বছরে দফায় দফায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানিতে কাটছাঁট করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে রপ্তানিতে।

কিন্তু পরিসংখ্যান বলছে, রপ্তানির লক্ষ্যমাত্রার কাছাকাছি অংশও অর্জিত হয়নি। ২০২৫ সালের মধ্যে ৩৫ হাজার কোটি রুপির অস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও সময়সীমার এক বছর আগ পর্যন্ত (২০২৪ সালের মার্চ) বিক্রি হয়েছে ২১ হাজার কোটি রুপির।

অর্থাৎ ২০২০ সালে মোদি সরকার ঘোষিত ‘প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি নীতি’ (ডিপিইপিপি)-তে ঘোষিত লক্ষ্য অর্জনের জন্য এখনও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি।

আরও পড়ুনঃ   উত্তর কোরিয়ায় রাশিয়ার অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, ২০২০ সালে ঘোষিত ডিপিইপিপি-তে ২০২৫ সালের মধ্যে ৩৫ হাজার কোটি রুপির (তৎকালীন হিসাবে ৫০০ কোটি মার্কিন ডলার) অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছিল।

কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ২১ হাজার ৮৩ কোটি রুপির অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করছে ভারত। অর্থাৎ ঘাটতি প্রায় ১৪ হাজার কোটি রুপির! যা পূরণ করতে হবে আগামী এক বছরের মধ্যে!

আবার পাঁচ বছরের এই সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতির অংক হিসাব করলে ৫০০ কোটি ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে। তবে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না হলেও গত পাঁচ বছরে ভারত ১০০টি দেশে সমরাস্ত্র ও সরঞ্জাম রপ্তানি করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

আরও পড়ুনঃ   বিয়ের কার্ডে ১০ প্রতিশ্রুতি, দিতে হবে ১১ হাজার গাছের চারা!

প্রসঙ্গত, ভারতকে ‘অস্ত্র রপ্তানিকারক দেশে’ পরিণত করার উদ্দেশ্যে মোদির দপ্তর থেকে ২০২০ সালের শুরুতে ‘বার্তা’ দেওয়া হয়েছিল। তারই জেরে বিদেশ থেকে অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়।

এমনকি প্রতিরক্ষা উৎপাদনে ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে ২০২১ সারে প্রথম ধাপে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তও নিয়েছিল মোদির সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST