১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

১০৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অধিনায়ক বাভুমা

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আড়াইশ’র বেশি লক্ষ্য তাড়ায় তিনটি টেস্টে জয়ের কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার। এমনকি চারশ’র বেশি রান তাড়ায়ও তারা অজি ভূমি থেকে জিতে ফিরেছিল। তবুও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো মেগা ইভেন্টে শঙ্কা ছিল প্রোটিয়াদের নিয়ে, কারণ এমন হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ ফসকানোর নজির আছে তাদের। এবার সেই আক্ষেপ ঘুচলেন টেম্বা বাভুমা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি নিজেও ১০৪ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙেছেন।

ইংল্যান্ডের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে গতকাল অস্ট্রেলিয়ার ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। যা ২৭ বছর পর বৈশ্বিক ইভেন্টে তাদের সর্বোচ্চ অর্জন। এমনকি নির্দিষ্ট ফরম্যাটের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপাও। অজিদের বিপক্ষে এমন ইতিহাসগড়া ম্যাচে বেশকিছু রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাভুমাও ব্যক্তিগত কীর্তি গড়েছেন।

এখন পর্যন্ত ১০টি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন টেম্বা বাভুমা। যেখানে তিনি ৯টি ম্যাচেই জিতেছেন, বাকি আরেক ম্যাচ ড্র হয়েছে। গত ১০৪ বছরে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নিজের প্রথম ১০ ম্যাচেই অপরাজিত থাকলেন এই প্রোটিয়া তারকা। ১০ টেস্টে অপরাজেয় থাকার এই রেকর্ড এর আগে দেখা গিয়েছিল ১৯২০-২১ সালে। অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রং ৮ জয় ও ২ টেস্টে ড্র করেছিলেন। এ ছাড়া প্রায় একই সময়ে ইংল্যান্ডের অধিনায়ক পার্সি চাপম্যান প্রথম ১০ টেস্টে বাভুমার সমান ৯ জয় পেলেও হার দেখেছেন একটিতে।

আরও পড়ুনঃ   জানতাম, দীপিকাই আমার সন্তানের মা হবে : রণবীর

পার্সি চ্যাপম্যানের পর বাভুমা টেস্ট ক্রিকেটে নয়টি জয় অর্জনকারী দ্বিতীয় দ্রুততম অধিনায়ক হয়েছেন। তবে ১০ টেস্টে ৯ জয়ের সঙ্গে অপরাজেয় থাকার রেকর্ডটি একমাত্র বাভুমার দখলেই আছে। পাশাপাশি তিনি ইতিহাসের দ্বিতীয় অধিনায়ক যিনি ১০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পরও রয়েছেন অপরাজিত। এ ছাড়া অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টের মধ্যে ৮টি করে জয়ের রেকর্ড আছে আর্মস্ট্রংসহ ৬ জনের। বাকিরা হচ্ছেন– ডগলাস জার্দিন (ইংল্যান্ড), লিন্ডসে হাসেট (অস্ট্রেলিয়া), ওয়াকার ইউনিস (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ও বেন স্টোকস (ইংল্যান্ড)।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা পেল জুলাই স্মৃতি ফাউন্ডেশন

যেসব রেকর্ড হলো দক্ষিণ আফ্রিকার
২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত তারা দ্বিতীয় সর্বোচ্চ টানা ৮ টেস্টে জিতেছে। এর আগে তারা টানা ৯ টেস্টে জয়ের রেকর্ড গড়েছিল ২০০২ সালের মার্চ থেকে মে ২০০৩ সালের ভেতর।

লর্ডসে দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জিতল দক্ষিণ আফ্রিকা। অবশ্য তাদের সমান ২৮২ রানতাড়ায় এই ভেন্যুতে ২০০৪ সালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইংল্যান্ড। এর আগে ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৪২ রান তাড়া করে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল

১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফি— ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন

২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ— অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ— ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ— নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ

২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ— অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন

*এখন পর্যন্ত ৪টি আইসিসি ইভেন্টের ফাইনালে হারল অস্ট্রেলিয়ার পুরুষ দল। ১৯৭৫ ও ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ, ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST