২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, মধ্যরাতে ফ্লাইট

সপরিবারে তারেক রহমান। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশে ফেরার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি সপরিবারে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে লন্ডন ত্যাগ করবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে তিনি ঢাকায় পৌঁছাবেন।

এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তারেক রহমানের আগমন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর পূর্বাচল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য জনগণই নির্ধারণ করবে : মির্জা ফখরুল

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন্দ্র করে বড় ধরনের সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির নেতাদের আশা, ঢাকায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েক কোটি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হতে পারেন। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের সংবর্ধনা স্থলে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবে দলটি।

বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তা অতীতের সব রাজনৈতিক আয়োজনকে ছাড়িয়ে যেতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচি সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন বাহিনীও প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেছে। মঞ্চ নির্মাণের কাজ শেষের পথে, আর দলের শীর্ষ নেতারা নিয়মিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

আরও পড়ুনঃ   Independent Journalism Covering Politics, Science, Business, and More

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। তার স্ত্রী জোবাইদা রহমান কয়েক দফা দেশে এলেও দীর্ঘ বিরতির পর তারেক রহমানের দেশে ফেরার সুযোগ তৈরি হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

২

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৪

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৫

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৬

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৭

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

৮

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৯

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১০

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১১

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১২

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৪

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৫

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৭

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST