২২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধলে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরামর্শক তাজাখি হানেঘবি এবং কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন ডারমান। সেখানেই ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রতি দেন তারা।

ওই কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাদের সেখানে সরাসরি মোতায়েন করা হবে না।

আরও পড়ুনঃ   হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় হিজবুল্লাহ। তবে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের বদলে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিক্ষিপ্ত হামলা চালানো শুরু করে তারা।

হিজবুল্লাহর হামলা কারণে দখলদার ইসরায়েলকে তাদের সীমান্তবর্তী বসতি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে হয়। আট মাসের বেশি সময় ধরে বাস্তুহীন হয়ে পড়া এসব মানুষকে সেসব বসতিতে ফেরাতে চাপ বাড়ছে ইসরায়েলি সরকারের ওপর। আর এ কারণে তারা এখন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার হুমকি দিচ্ছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ হলেই পশ্চিমবঙ্গে শান্তি আসবে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

তবে এরমধ্যে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহও পাল্টা হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইসরায়েল তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের কোনো অংশ হিজবুল্লাহর হামলা থেকে নিরাপদ থাকবে না। ইসরায়েলের প্রত্যেকটি অংশে রকেট হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। -সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST