১৮ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল হতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শনিবার সকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। সারাদেশে আগামী ২০ এপ্রিল হতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে আপনাদের ভূমিকা রাখতে হবে। একজন শিশুও যেন এ ক্যাম্পেইনের বাইরে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ ক্যাম্পেইন সফল করবেন বলে আশা করছি।

আরও পড়ুনঃ   জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী রাজশাহী নগরীকে আরো পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ কাজে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, নাগরিক সেবার পাশাপাশি স্বাস্থ্যসেবায় কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম রোগ প্রতিরোধে প্রায় ৮০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বিতরণ করা হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবো।

আরও পড়ুনঃ   মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার : ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ ফারহানা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে রামেক হাসপাতালের ডাক্তার, নার্সসহ বেসরকারী হাসপাতালের ডাক্তার ও নার্সগণ অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST