২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সেই অটোচালকের হাতে কত টাকা তুলে দিলেন সাইফ আলি খান

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর ত্রানকর্তা হয়ে অভিনেতার প্রাণ বাঁচিয়েছিলেন একজন অটোচালক। যার নাম ভজন সিং রানা।

বৃহস্পতিবার ভোর রাতে হামলাকারীর ছুরির আঘাতে আহত অবস্থায় নিজ বাড়ির সামনে সাইফ যখন অটো খুঁজছিলেন তখনই সেখানে হাজির হন ভজন। অভিনেতার নাম, পরিচয় কোনো কিছু জানার চেষ্টা না করেই তাকে নিয়ে ছুঁটে যান হাসপাতালে।

যেখানে প্রায় পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পরে মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাইফ। তবে বাড়ি ফেরার আগে হাসপাতালে সেই অটোচালককে ডেকে নেন সাইফ আলি খান ও তার পরিবার।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় অন্যরকম পরীমণি, তুললেন ঝড়!

ভজনকে ডেকে নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন নবাবপূত্র। হাতে তুলে দেন ৫০ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুরও। তিনিও মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ছেলের প্রাণ বাঁচানো অটোচালককে।

সাইফের সঙ্গে সাক্ষাতের পর ভজন ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, ‘তারা আমাকে বিকেল ৩:৩০টা নাগাদ হাসপাতালে আসতে বলেছিল। আমি বলি, ঠিক আছে, পৌঁছে যাব। তবে হাসপাতালে পৌঁছাতে একটু দেরিই করে ফেলেছিলাম, প্রায় ৪-৫ মিনিট। তবুও সেখানে গিয়ে সাইফ আলি খানের সঙ্গে দেখা করলাম।’

আরও পড়ুনঃ   ‘শরতের জবা’ নিয়ে আত্মপ্রকাশ পরিচালক কুসুম সিকদারের

ভগন বলেন, ‘যখন ভিতরে ঢুকলাম, দেখলাম তার পরিবারও সেখানে ছিল। সবাই চিন্তিত ছিল, কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। সাইফ আলি খানের মা এবং সন্তানেরাও উপস্থিত ছিল সেখানে। তাদের তরফ থেকে আমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে।’

এখানে থামেননি ভজন। বললেন, ‘এই যে আমাকে আজ আমন্ত্রণ জানানো হলো, খুব ভালো লেগেছে। বিশেষ কিছুই না, শুধু দেখা করার জন্য এই আমন্ত্রণ। আমি সাইফ আলি খানকে বললাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি আগে আপনার জন্য প্রার্থনা করেছি, সবসময় সেই প্রার্থনা করে যাব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST