১৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

সমুদ্রে মাছ ধরছেন প্রভা

অনলাইন ডেস্ক : একসময় বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতি দর্শককে মুগ্ধ করে রেখেছিল। কিন্তু সেই রঙিন দুনিয়া থেকে অনেক দূরে, বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন।

অভিনয়কে বিদায় জানালেও প্রভা নিজেকে গুটিয়ে নেননি। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে বোঝা যায়, এখন তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

আরও পড়ুনঃ   বিয়ের পর তিন সন্তান নেওয়ার পরিকল্পনা জাহ্নবীর

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সেখানেই তিনি তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে জীবনের আনন্দময় মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি প্রভা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

ছবিতে দেখা যায়, তিনি সমুদ্রে মাছ ধরছেন। খোলা চুল আর মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন প্রভা, যা তার অনুরাগীদের ভালোবাসায় সিক্ত করেছে। তার এই নতুন রূপ দেখে অনেকে যেমন অবাক হয়েছেন।

তেমনি তার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানিয়েছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।’

আরও পড়ুনঃ   বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কে?

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন সাদিয়া জাহান প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু এখন তিনি অভিনয় জীবনের আলো-ঝলমলে জগৎ ছেড়ে ভিন্ন পথে হেঁটে চলেছেন, যা তার অনুরাগীদের জন্য এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST