২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শীতের দাপট থাকবে আরও কয়েক দিন

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা জনজীবনকে কার্যত স্থবির করে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শীতের এই দাপট আরও অন্তত তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

ঘন কুয়াশার ঝুঁকি বিবেচনায় নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় গত ২৫ ডিসেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে কুয়াশাচ্ছন্ন অবস্থায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়।

আরও পড়ুনঃ   মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড পেলেন রুয়েটের নবীন শিক্ষার্থীরা

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, গত কয়েক দিনে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সাধারণত এই ব্যবধান কমে গেলে শীতের অনুভূতি তীব্র হয়। পাশাপাশি ঘন কুয়াশার কারণে ভূপৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে পারছে না, ফলে ভূমি উষ্ণ হওয়ার সুযোগ পাচ্ছে না। এসব কারণেই হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

গতকাল (রোববার, ২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জের তাড়াশে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দেশের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আরও পড়ুনঃ   রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

রাজধানী ঢাকাতেও শীতের প্রকোপ বেড়েছে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে—২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকায় আগামী তিন-চার দিন শীতের এই তীব্রতা অব্যাহত থাকবে। জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST