১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে মাটির নিচে লুকানো ফেনসিডিল ও বিদেশি মদসহ গ্রেফতার ১

মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৫।

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৫। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন ১০ নম্বর মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় মো. রিপন নামের এক ব্যক্তি তার বসতবাড়িতে অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয় করছে।

আরও পড়ুনঃ   সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ১০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল মুন্সিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. মঞ্জুর হোসেনের ছেলে মো. রিপন (৩২) কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী এবং তার দেখানো মতে বসতবাড়ির উত্তর পাশে গোয়ালঘরের পেছনে মাটির নিচে দুইটি আলাদা গর্তে লুকিয়ে রাখা নীল রঙের দুটি প্লাস্টিক ড্রাম থেকে ২৯৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল ম্যাজিক মোমেন্টস এবং ৬ বোতল সিগ্রামস ব্লেন্ডার্স বিদেশি মদ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে বিজয়ী দাবি ট্রাম্পের

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST