১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে পরকীয়ায় জনতার হাতে প্রেমিক যুগল আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ), প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমিক যুগলকে আটক করেছে জনতা। রোববার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আটক প্রেমিক যুগল শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়ার-উত্তর মাথা গ্রামের দুই সন্তানের জননী আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৩০) ও একই এলাকার দুরুল হোদার ছেলে এক সন্তানের জনক আবু হায়াত (৩৫)। প্রায় ৬-৭ বছর ধরে পরকীয়ায় লিপ্ত তারা। পরকীয়ার বিষয়টি জানাজানি হলে প্রায় ৬ মাস আগে তাদের হাতেনাতে আটক করে এলাকাবাসী। ওই সময় স্থানীয়রা সমাধান করে তাদের সতর্ক করে দেয়। কিন্তু সাবিনা বেগমের স্বামী ফজরের নামাজ আদায় করতে গেলে সুযোগ বুঝে আবু হায়াত বাড়িতে ঢুকে যায়।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

নামাজ আদায় করে বাড়িতে এসে স্বামী আশরাফুল ইসলাম তাদের হাতেনাতে আটক করে বেঁধে রাখে। এদিকে প্রেমিকা সাবিনা বেগম বলেন, আবু হায়াত আমার সাথে জোর করে সস্পর্কে জড়ায়। তার সাথে ১ বছর ধরে সম্পর্ক। প্রেমিক আবু হায়াত বলেন, মেয়ের ডাকে মাঝে মাঝে আসতেন ও মোবাইল ফোনে কথা বলতেন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST