২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

শত অনুরোধেও বাসারের কাছ থেকে ঘোড়া উপহার নেননি সেই মনু মিয়া

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের মনু মিয়া একজন গোরখোদক। গত পঞ্চাশ বছর ধরে তিন হাজারের বেশি মানুষের শেষ ঘর- কবর খুড়েছেন মনু মিয়া। কেউ মারা গেছে শুনলেই খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। হ্যাঁ, ঘোড়ায় করে ছুটতেন মনু মিয়া।

কিন্তু মনু মিয়ার ঘোড়াটা আর নেই। অসহায় মনু মিয়া চিকিত্‌সার জন্য হাসপাতালে ভর্তি। এই সময় কে বা কারা তার ঘোড়াটাকে মেরে ফেলেছে। মনু মিয়ার কাছে ঘোড়াটা ছিলো সন্তানের মতো। এই ঘোড়ার মৃত্যুসংবাদও তাকে দিতে পরিবারের লোকজন ভয় পাচ্ছিলেন- পাছে মনু মিয়া কষ্ট সহ্য করতে না পেরে কিছু করে ফেলেন!

মনু মিয়ার ঘোড়া নিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশ হলো। কয়েকটা দিন লোকেরা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করলো। তারপর? তারপর যা হয়, নতুন ইস্যু এলো। লোকেরা একজন গোরখাদকের ঘোড়ার কথা ভুলে গেলো।

একজন ভুললেন না, তিনি এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। তিনি ফেসবুকে লেখেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন।’

কী ভয়াবহ শক্তিশালী দুটো বাক্য! কী ক্ষোভ, কী অভিমান এবং কী ভালোবাসা এই বাক্য দুটোতে! বহুল আলোচিত ‘নেটওয়ার্কের বাইরে’-তে বাসারের ইনোসেন্ট লুক আজও ভুলতে পারে অনেক দর্শক। মনু মিয়ার ঘোড়া নিয়ে তার স্ট্যাটাস দেখে অনেকেই বলছেন, খায়রুল বাসার আসলে একজন নায়ক।

আরও পড়ুনঃ   এবার বিয়ের পর মা হচ্ছেন অভিনেত্রী ইলিয়ানা!

বাসার শুধু ফেসবুক স্ট্যাটাসেই সীমাবদ্ধ থাকেননি। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান অভিনেতা। সেখানে দীর্ঘ আলাপ হয় তাদের মধ্যে। খায়রুল বাসার বলেন, ‘তিন হাজারের বেশি কবর খুঁড়েছেন তিনি। এই দীর্ঘ সময়ে তিনি যাতায়াতের জন্য ব্যবহার করেছেন নিজের ঘোড়া। সেই ঘোড়াটিকে দুর্বৃত্তরা মেরে ফেলার কথা শুনে তার সঙ্গে দেখা করতে যাই। কথার এক পর্যায়ে তাকে বলি, ‘একটি ঘোড়া আপনাকে কিনে দিতে চাই।’ কিন্তু তিনি ঘোড়া নিতে চান না। কোনোভাবেই তাকে রাজি করাতে পারিনি; বরং তিনি বারবার এটাই জানিয়েছেন, সুস্থ হয়ে বাড়ি গেলে সাতটা ঘোড়া কিনতে পারবেন।’

ঘোড়া মারা যাওয়ার কথা শুনে আহত হননি মনু মিয়া। এতেও অবাক হয়েছেন অভিনেতা। বাসার জানান, ঘোড়া মারা যাওয়া নিয়ে তার মধ্যে কোনো দুঃখবোধ নেই। তিনি মনে করেন, তার আছে বলেই গেছে। যার আছে, তার যায়। এতে কষ্ট হচ্ছে না।

বাসার বললেন, ‘এই মনু মিয়ার সঙ্গে আলাপ হওয়ায় বুঝতে পারলাম, তিনি কারো অনুদান নিতে চান না। সাধ্যের মধ্যেও অনেক কষ্টে তিনি ঘোড়া কিনেছেন। তিনি কোনো দিন কারো কোনো ক্ষতি করেননি। মনু মিয়ার জীবনযাপন মুগ্ধ করেছে আমাকে।’

আরও পড়ুনঃ   কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা : জয়া আহসান

মনু মিয়া ও বাসার দুজনেই কিশোরগঞ্জের মানুষ। বাসারের মনে হয়েছে, মনু মিয়া বয়স অনুযায়ী বেশ শক্ত। মানসিকভাবেও দৃঢ়চেতা। এ ধরনের মানুষ সহজেই ভেঙেন পড়েন না। তবে কথার এক পর্যায়ে মনু মিয়া ‘হতাশ’ করেন এই অভিনেতাকে। সেটাও বেশ ভালোভাবেই গ্রহণ করেন এই অভিনেতা।

দেবব্রত মুখার্জি নামের এক সাংবাদিক লিখেছেন, ‘আমাদের সমাজে নায়কের খুব অভাব। বড় বড় দার্শনিক আলাপ করে গেছেন, কেনো সমাজে নায়ক থাকাটা জরুরী। কেনো আমাদের নায়ক তৈরী করতে হয়, সেই আলোচনায় আজ না যাই। তবে এটুকু বলতে পারি যে, বাসারের মতো নায়ক আমাদের খুব দরকার। দ্রোহ দরকার, অভিমান দরকার, তার চেয়ে বেশি দরকার ভালোবাসা। খায়রুল বাসারের মধ্যে সেই ভালোবাসাটা আছে। মনু মিয়ার ঘোড়া নিয়ে তার প্রেম এখানে শেষ হয়নি। তিনি সত্যি সত্যি মনু মিয়াকে খুজে বের করেছেন। কী অকৃত্রিম ভাষায় দু জনে গল্প করেছেন! আর সেখানেই মনু মিয়া খায়রুল বাসারকে শুনিয়েনে জীবনের এক অসাধারণ দর্শন- ‘নাই বেডার নাই, আছে বেডারই যায়।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST