২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভুত্থান স্মরণের অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোহা. জোবায়ের হোসেন। টিটিসি, রাজশাহীর অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আখতার ও রাজশাহী মহিলা টিটিসির অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ   ইনকিলাব মঞ্চের ৩ দাবি: বিকেলের মধ্যে উপদেষ্টারা এসে দাবি না শুনলে সড়ক অবরোধ

মূখ্য আলোচক ছিলেন রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ব্যাংক, রাজশাহীর ব্যবস্থাপক মো. কামাল হোসেন এবং ওয়েল ফেয়ার সেন্টার, রাজশাহীর সহকারী পরিচালক আহসান হাবিব।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এর আগে এক বছরে বাংলাদেশে এত পরিমাণ রেমিটেন্স কখনো আসেনি। এর আগে রেকর্ড ছিলো ২০২১ সালের ২২ বিলিয়ন ডলার। আমরা আশা করছি, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। এ অর্থ দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ   রোনালদোর গোলে জয় পেল পর্তুগাল

অনুষ্ঠানে বিগত অর্থ বছরে রাজশাহী জেলার সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ৭ জন রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে রেমিটেন্স যোদ্ধা, প্রবাস গমনেচ্ছু কর্মী, জেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, প্রবাস ফেরত কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST