১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার অভিযানে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: সোহাগ আলী (২২) ও মাইমুনা আক্তার জেরিন (১৭)। সোহাগ রাজশাহী জেলার মোহনপুর থানার হরিরামপুর চাঁদপুরের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে এবং মাইমুনা আক্তার জেরিন রাজশাহী জেলার শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া এলাকার মো: নজরুল ইসলামের মেয়ে এবং ভুক্তভোগী মো. রফিকুল ইসলামের ভাতিজি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৩৮) তার ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান এবং ২১ আগস্ট নিজ বাড়িতে ফিরে এসে দেখেন আলমারিতে রাখা স্বর্ণ ও রূপার অলংকার নেই। অনেক খোঁজা-খুঁজির পরও না পেয়ে তিনি ধারণা করেন তার অলংকারাদী চুরি হয়েছে।

আরও পড়ুনঃ   সার্জিক্যাল টেপ দিয়ে হাত-পা-মুখ বেঁধে শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

এদিকে ভূক্তভোগীর বাড়িতে প্রায় ৭-৮ মাস ধরে বসবাসরত ভাতিজি জেরিনের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি ১২ সেপ্টেম্বর শাহমখদুম থানা পুলিশকে অবহিত করেন।

শাহমখদুম থানা পুলিশ জেরিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারে, বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জেরিন আসামি সোহাগ আলীর পরামর্শে ২১ আগস্ট সকাল ১০টায় স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে পবা থানাধীন নওহাটায় সোহাগের কাছে পৌঁছে দেয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার

আসামি জেরিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল্লাহেল বাকী ও তার টিম মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি সোহাগ আলীকে গ্রেপ্তার করে।

অভিযানকালে সোহাগের হেফাজত থেকে ১৪ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণের অলংকার (আনুমানিক মূল্য ২৩,৫৫,১৮৪ টাকা) এবং ২১ ভরি ৭ আনা রূপা (আনুমানিক মূল্য ৪৭,১৬২ টাকা) উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST