১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণের অপকৌশলের প্রতিবাদে মানববন্ধন

রোববার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী এবং সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষনের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী এবং সমমানের পদে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশল মেনে নিবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দ। তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ ও ১০ম গ্রেড পদমর্যাদা দেয়া হয়েছে। এটি একটি মিমাংসিত ইস্যু। জাতির প্রয়োজনে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে ১৯৭৮ সালে এই পদ সৃজন করা হয়েছে। এখানে কর্মধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের দাবি অবান্তর। রাষ্ট্রীয় ব্যাপক অর্থে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করা হয় উল্লেখ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, প্রকৌশল পেশায় নিম্নপদে প্রবেশের দাবি পক্ষান্তরে জাতীয় মেধার অপচয়। নেতৃবৃন্দ জাতীয় মেধার অপচয় রোধে প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ করার দাবি জানান।

আরও পড়ুনঃ   অসুস্থ অটোরিকশা চালকের পাশে দাঁড়ালেন চারঘাটের ইউএনও

মানববন্ধনে বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কারিগরি আমলারা পরিকল্পিতভাবে মেট্রোরেল ও ওজোপাডিকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া রীটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন সংস্থা মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের সুযোগ দিয়ে সরকারি প্রজ্ঞাপনের লংঘন করছে।

আরও পড়ুনঃ   রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মানব বন্ধনে বক্তব্য দেন-রাজশাহী জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদএর সদস্য সচিব মাসফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন, ছাত্র নেতা জাকির হোসেন ও ছাত্র নেত্রী জ্যোতি প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST