২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক মেরিট টেস্ট, মেগা ট্যালেন্ট সার্চ, মডেল টেস্ট-১ ও মডেল টেস্ট-২- এর কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এক্সাম কেয়ার সেন্টার, রাজশাহীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ   ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করল বাংলাদেশ

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব তৈরি হবে। তাই শুধু ভালো ফলাফল করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশপ্রেম, সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে।

তিনি বলেন, আমরা রাজশাহীকে পিছিয়ে রাখতে চাই না। রাজশাহীকে শিক্ষা, উন্নয়ন ও নাগরিক সেবাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চাই। নগরীতে খেলার মাঠ, ফুটসাল গ্রাউন্ড নির্মাণ, মহিলাদের জন্য ক্লাব ও সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

এক্সাম কেয়ার সেন্টারের পরিচালক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৩

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৪

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৫

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৬

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৮

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৯

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST