৭ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের আয়োজনে অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসাসহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাওসার হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজশাহী জেলা পরিষদের কোটি কোটি টাকার বড় প্রকল্প না থাকলেও ছোট ছোট উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, যেগুলো সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদ রাজশাহী সিটি কর্পোরেশন-সহ ৯ উপজেলা নিয়ে কাজ করছে। সে তুলনায় বরাদ্দ সীমিত হলেও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। সীমিত সম্পদের মধ্যেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ, দেওয়া হয়েছে বেশ কিছু পরামর্শ

উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এলাকা বা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেই টাকার কোনো অংশ কাউকে দিতে হবে না। বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ দেশে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থী এবং চিকিৎসাসেবায় সহায়তার মাধ্যমে জেলা পরিষদ মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   মৃত্যুর কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি সংবিধানে দেখিনি

আলোচনা সভা শেষে ১৪ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ৭৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ১৫ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, প্রধান সহকারী এ.কে.এম. এ.এস.এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলেফ আলী।

এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

২

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

৩

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৫

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৬

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৭

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৮

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৯

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

১০

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১১

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৫

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৭

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৯

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST