২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসুর ভোটার তালিকা থেকে প্রথম বর্ষকে বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটার তালিকা থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুনঃ   এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের

সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “যে ভোটাধিকারের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই অধিকার কেড়ে নিতে অভ্যুত্থানের পর কিছু সন্ত্রাসী চরিত্রের শিক্ষক প্রশাসনে বসানো হয়েছে। আজ পরিকল্পিতভাবে হাজারো শিক্ষার্থীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাকসু নির্বাচনে এই প্রশাসন এক বিতর্কিত ও মেরুদণ্ডহীন শিক্ষককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।”

শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবন বলেন, “শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তারা রাকসু ফি দিয়েই ভর্তি হয়। অথচ এই প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্য।”

আরও পড়ুনঃ   Meet Jo Jo, Body Positive Model and Cousin of Gigi

এর আগে গত ২৫ আগস্ট প্রথম বর্ষ ও বিদেশী শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছিল শাখা ছাত্রদল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST