১৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে খরায় শুকিয়ে গেল হ্রদ, হাজার হাজার মাছের মৃত্যু

অনলাইন ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে খরার কারণে একটি হ্রদ আংশিকভাবে শুকিয়ে গেছে। আর এতে করে মারা গেছে হাজার হাজার মাছ। ঘটনাটিকে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া।

স্থানীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, বুস্টিলোস হ্রদটির পানি তার স্বাভাবিক স্তরের ৫০ শতাংশ কমে গেছে। যার অর্থ দূষণকারীরা হ্রদটির পানিতে বসবাসকারী প্রজাতির জন্য পরিস্থিতি বিপজ্জনক করে তুলেছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থী

মূলত এক সপ্তাহ আগে লেকের নিচে ফাটলে সৃষ্ট কাদায় মরা মাছ স্তুপ হতে শুরু করে। আর বুধবার নাগাদ গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে রোগ ছড়ানোর আশঙ্কায় শ্রমিকরা হ্রদটির পচনশীল অবশিষ্টাংশ পরিষ্কার করে।

আরও পড়ুনঃ   মক্কা-রিয়াদে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্কবার্তা

সামগ্রিকভাবে মেক্সিকোর রাজধানীসহ বেশ কয়েকটি শহরে উচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। দেশটিতে তাপমাত্রা সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে।

উত্তর আমেরিকার এই দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া চলতি উষ্ণ মৌসুমে ১২৫ জন লোকের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST